Header Ads Widget

অভিনেতা মাসুম আজিজ আর নেই

ছবি: সংগৃহীত

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যকার মাসুম আজিজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহির রাজিউন)।

সোমবার (১৭ অক্টোবর) তার ছেলে অভিনেতা উৎস জামা বেলা সাড়ে তিনটার দিকে গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সপ্তাহে অসুস্থ হয়ে পড়লে মাসুম আজিজকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থা খারাপ হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।

ক্যান্সার ছাড়াও হৃদরোগের সমস্যায় ভুগছিলেন মাসুম আজিজ। ২০১৭ সালে তার হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি চারশতাধিক নাটকে অভিনয় করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ