Header Ads Widget

কবিকোষ সাহিত্য উৎসব উদযাপন

ছবি: বিনোদন পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ধ্রুপদী সাহিত্য পরিষদের আয়োজনে সারাদেশের কবি ও সাহিত্যিকদের নিয়ে কবিকোষ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। 

স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান উচ্ছ্বাস প্রকাশনীর প্রকাশক ও লেখক আহমেদ মুনির -এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাহিত্যাঙ্গনের গণীজনদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুমাত্রিক লেখক সৈয়দ মাজহারুল পারভেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতিকবি সাইফুল বারী, সংগীতশিল্পী পুর্ণ মিলন, ধ্রুপদী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অনামিকা চৌধুরীসহ আরও অনেকে। 

এছাড়া কবিকোষ সাহিত্য উৎসব উদ্বোধন করেন দেশবরেণ্য লেখক ও বহুগ্রন্থের প্রণেতা মোস্তাক আহমাদ। অনুষ্ঠানে সাহিত্যালোচনা, কবিকোষ ষষ্ঠ সংস্করণের মোড়ক উন্মোচনসহ কয়েকটি ক্যাটাগরিতে ধ্রুপদী সাহিত্য পুরস্কার- ২০২২ প্রদান করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ