Header Ads Widget

বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শহীদের গান

বন্ধু দিবস আজ। দিনটি নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়ে থাকে। বন্ধুত্ব নিয়ে করা গানও এর অংশ হিসেবেই থাকে। যদিও বন্ধুত্ব বিষয়টি একটি দিনের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়। এবার সব সময়ের জন্য বন্ধু দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী সৈয়দ শহীদ। গানটির শিরোনাম ‘বন্ধু ধন্যবাদ’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর করেছেন নাহিদ। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। 

গতকাল শনিবার (৭ আগস্ট) রাতে ‘ব্যান্ড মিউজিক এক্সপ্রেস বাংলাদেশ ২.০’ শীর্ষক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। গানটি বন্ধু দিবস উপলক্ষে করা হলেও এটি সব সময় সকল বন্ধুদের ভালো লাগবে বলে মনে করেন শহীদ।

বিষয়টি নিয়ে এ শিল্পী বলেন, বন্ধুত্ব ব্যাপারটা আমাদের জীবনেরই অংশ। আর বন্ধুত্ব নিয়ে গান করতে পারাটা ভীষণ আনন্দের। প্রথম যখন গানের কথাটা দেখি তখনই ভালো লেগে যায়। গানটির সুর ও সংগীতও মনের মতো হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে এর ভিডিও করতে পারিনি। বন্ধু দিবস উপলক্ষে গানটি প্রকাশ করতে পারায় খুব ভালো লাগছে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ