Header Ads Widget

রুমীর গীতিকথায় মিলনের সুরে নতুন গানে আসিফ আকবর

ছবি: বিনোদন পোস্ট

বাংলা গানের যুবরাজ খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর আবারও নতুন গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম 'আমায় নিয়ে খেলছো তুমি'। এটি লিখেছেন তরুন গীতিকার মামুন আফনান রুমী এবং সুর করেছেন মোহাম্মদ মিলন। নতুন এই গানটির সুর করেছেন কাউছার খান। গানটি মিউজিক ভিডিও সহ এ আর কে এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পাবে বলে জানা গেছে।

এই বিষয়ে গীতিকবি মামুন আফনান রুমী বলেন, আসিফ ভাইয়ার জন্য প্রথম বারের মতো গান লিখেছি। অনুভূতিটা সত্যিই  অন্যরকম। অনেক সপ্ন ছিলো ভাইয়ার জন্য গান লিখবো সেই স্বপ্নটা পুরন হলো। আসিফ ভাইয়া যে ধরনের গান করেন চেষ্টা করেছি ভালো লিখতে আশা করি আমায় নিয়ে খেলছো তুমি গানটি প্রকাশের পর সবার পছন্দে হবে। আসিফ ভাইয়া নিজেও গানটি পছন্দ করেছেন এবং আমার জন্য দোয়া করেছেন। সবার কাছে দোয়া চাই।

কণ্ঠশিল্পী আসিফ আকবর গানটি প্রসঙ্গে একটি ভিডিও বার্তায় বলেছেন, গানের কথা ও সুর খুব ভালো লেগেছে। রুমী খুব ভালো লিখেছে। পাশাপাশি স্নেহের ছোট ভাই মোহাম্মদ মিলন বরাবরের মতো এই গানের সুরটাও মনের মতো করে করেছেন। আশা করি গানটি সবার পছন্দ হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ