প্রকাশ্যে এলো তরুণ কণ্ঠশিল্পী কাজল আরিফের নতুন মৌলিক গানচিত্র ‘কেমন ভালোবাস’। গানটি লিখেছেন মোহাম্মদ হুমায়ুন, মিউজিক করেছেন সালমান জাইম। গানচিত্রটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন ও সৌরভ নিলয়।
ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশিত গানটির ভিডিওতে কাজল আরিফ ছাড়াও মডেল হয়েছেন জামসেদ শামীম ও স্নিগ্ধা।
কাজল আরিফ বলেন, ‘বেশ যত্ন নিয়ে গাওয়ার চেষ্টা করেছি গানটি। ছোটবেলা থেকে ফোক গান ভালোবাসি আমি। এরমধ্যে আমার গাওয়া কয়েকটি গান পছন্দ করেছেন শ্রোতারা। নতুন গানটি নিয়ে শ্রোতাদের কাছে হাজির হতে পেরে অনেক ভালো লাগছে।’
২০১৩ সালে প্রকাশ পায় কাজল আরিফের প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’। এরপর ‘মেঘে মেঘে’, ‘জানতে ইচ্ছে করে’ ও ‘রাজা’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি গান শ্রোতা মহলে বেশ জনপ্রিয়তা পায়।
এরপর তার গাওয়া ‘স্বপ্ন ছেঁড়া’, ‘কসম দিলাম’, ‘বর্ষাবরণ’ গানের মিউজিক ভিডিও গানপ্রেমীদের মাঝে বেশ সাড়া জাগায়। পাশাপাশি ‘অজানা পথে’, ‘কেউ নই কারো আপন’ এবং ‘রবে না এ ধন’ শিরোনামের গানগুলো কাজল আরিফকে বেশ পরিচিতি এনে দেয়।
গানটি শুনতে এখানে ক্লিক করুন






0 মন্তব্যসমূহ