Header Ads Widget

‘প্রেমে পড়ার গল্প’ নিয়ে ফিরছেন সঙ্গীতশিল্পী এহসান

ছবি: সংগৃহীত

সম্প্রতি, দীর্ঘ ৯ মাস পর সংগীত শিল্পী ও নির্মাতা নাহিন এহসান ফিরছেন তার নতুন মৌলিক গান ‘প্রেমে পড়ার গল্প’ নিয়ে। এটি শিল্পীর গাওয়া দ্বিতীয় দ্বৈত গান। গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী এলিন দাস। গানের কথা লিখেছেন নুসরাত মুন এবং সুর করেছেন যথারীতি শিল্পী নিজেই।গানের মিউজিক কম্পোজিশন করেছেন মাহফুজ ইমন। গানের মডেল হিসাবে ছিলেন ইতিমধ্যে সাড়া জাগানো মডেল তামান্না ইমু ও সরওয়ার জিহান। গানের পাশাপাশি ভিডিও নির্মানেও ছিলেন নাহিন এহসান নিজেই ও তার প্রতিষ্ঠান এন এ প্রোডাকশন। মঈন আহসানের প্রযোজনায় ছায়াপথ মাল্টিমিডিয়া'র ব্যানারে গানটি প্রকাশিত হবে। 

এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী এহসান বলেন, ‘আমি আসলে গানের মানুষ।  গান নিয়ে থাকতেই পছন্দ করি।  কিন্তু পেশাগত ভাবে ভিডিও নির্মানের কাজ করতে গিয়ে গান থেকে কিছুটা দূরে থাকতে হয়েছে কিছুদিন।  আশা করি এবার ভক্ত দের নিরাশ করবোনা।  খুব তারাতাড়ি ব্যাক টু ব্যাক আরো অনেক গান নিয়েই আসবো ইন শা আল্লাহ।  সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

উল্লেখ্য, এই শিল্পীর গাওয়া লুকোচুরি গানটিও ব্যাপার সাফল্য পায়।  এছাড়াও আপকামিং প্রজেক্ট  কল্পনার শহর, তুমি আসবে ফিরে, না বলা শব্দগুলো , সাম্পানওয়ালা, এতো করে সহ বেশ কিছু গানের মিউজিক ভিডিওর কাজও নির্মানাধিন রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ