ছবি: সংগৃহীত
যাযাবর পলাশ, বিনোদন পোস্ট: আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এরই মধ্যে এই উৎসবকে সামনে রেখে পূজার পোশাক আর সাজের কথা মাথায় রেখেই ফটোশুটে ব্যস্ত হয়ে পড়েছেন মডেলরা। সম্প্রতি কলকাতায় পূজার ফটোশুটে অংশ নেন মডেল-অভিনয়শিল্পী সোনিয়া লাজুক। প্রসেনজিতের কোরিওগ্রাফিতে ফটোশুট করেন তন্ময়।
এ প্রসঙ্গে মডেল ও অভিনেত্রী সোনিয়া লাজুক জানালেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে একটি ফ্যাশন হাউজে বেশকিছু নতুন পোশাকের শুট করেছি। ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত নতুন পোশাক পরিধানের কথা মাথায় রেখেই ফটোশুটের কনসেপ্ট তৈরি করা হয়।
তিনি আরো জানান, কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী নচিকতা ও কুমার শানুর দুটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসাবে শুটিংয়ের কাজ করছি দিল্লীর বিভিন্ন মনোরম একটি লোকেশনে। মিউজিক ভিডিওটি নির্মান করছে নির্মাতা এম এইচ রিজভী। আশা করছি মিউজিক ভিডিওটি দর্শকের ভালো লাগবে।






0 মন্তব্যসমূহ