Header Ads Widget

দায়িত্ব কি শুধু সিনেমার..? প্রতিবাদ জানালেন অপূর্ব রানা

ছবি: সংগৃহীত

যাযাবর পলাশ, বিনোদন পোস্ট: দীর্ঘদিন পর সিনেমার পালে যেন হাওয়া লেগেছে। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন সিনেমা সংশ্লিষ্ট সবাই। কিন্তু কালো ভুত গুলো যেন ঘুরেফিরে বাংলা সিনেমার পথে কাঁটা হয়ে দাঁড়ায়। আটকে দিতে চায় এই বিশাল শিল্পকে। বাংলা চলচ্চিত্রকে যেন মাথা উঁচু করে দাঁড়াতেই দিচ্ছে না।
সম্প্রতি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে এই সময়ের তুমুল আলোচিত ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের নামে মামলা দায়ের করেছে বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। যেখানে ২০ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি একটি নাটকে একই অভিযোগে ১২ কোটি টাকা! এ ঘটনায় দারুণভাবে মর্মাহত হয়েছেন চলচ্চিত্র নির্মাতাবৃন্দ সহ মিডিয়া অঙ্গন। সেই সাথে ক্ষোভ প্রকাশ এর পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। 

এদিকে, এই ঘটনায় অত্যন্ত কষ্ট পেয়ে নিজের ফেসবুক একাউন্টে প্রতিবাদ জানালেন দেশের গুণী চলচ্চিত্র নির্মাতা অপুর্ব রানা। এহেন ঘটনায় অবাক এবং বিস্মিত! তিনি খুব ক্ষোভ প্রকাশের সাথে সাথে সিনেমা সংশ্লিষ্ট সবাইকে একাত্ম ঘোষণা করে একসাথে আওয়াজ তোলার অনুরোধ জানান।
নিচে চলচ্চিত্র নির্মাতা অপুর্ব রানার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো -

◼️প্রতিবাদ ✅

সাম্প্রতিক সময়ে সিনেমায় পাখি দেখিয়ে ২০ কোটি আর নাটকে পাখি দেখিয়ে ১২ কোটি টাকার মামলা খেলো দুইজন পরিচালক!!!

মামলা করেছে বন্য প্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে।!।
আমার অবুঝমন জানতে চায় বাংলাদেশে দক্ষিন ভারতের RRR সিনেমা বানালে পরিচালকের কত টাকা জরিমানা হতো?!?

সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আমার জিজ্ঞাসা-- বাংলাদেশের চিড়িয়াখানা নিয়ে ক'দিন পর পর দৈনিক পত্রিকাতে নিউজ দেখি যে, চিড়িয়াখানার পশু পাখিদের ঠিকমত খাবার না দেয়ার উপযোক্ত চিকিৎসা না দেয়ার কারণে তারা শারীরিক ভাবে অসুস্থ এবং শুকিয়ে যাচ্ছে এমনকি মারাও যাচ্ছে। আপনারা নাটক সিনেমা দেখে এত দায়িত্বশীল হয়ে উঠলেন তো ওই দিকে নজর যায় না?
আমাদের সিনেমায় ধূমপানের কোন দৃশ্য না থাকলেও চার বার সিনেমাতে লিখতে হয় "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"। আর ফ্রেমে কেও খাইলেতো কাম সাড়ছে... যতক্ষন খাবে ততক্ষন লিখা থাকবে!! এই দায়িত্ব কি শুধু সিনেমার? বাংলাদেশের রাস্তা ঘাটে, সরকারী-বেসরকারি অফিস-আদালত,
কল-কারখানায় হাজার হাজার সাইনবোর্ড, বিলবোর্ড, লক্ষ লক্ষ রাজনৈতিক পোস্টার ব্যানার,  কই তাদের প্রত্যেকটায় ধূমপান বিরোধী লিখা বাধ্যতামূলক করেননা কেন?
সেটা পারবেন না..

দুই ঘন্টার সিনেমায় চারবার ধূমপান বিরোধী বানি থাকলে ২৪ ঘন্টা যে টেলিভিশন চলে সেখানে কতবার দেয়া উচিত? ওইদিকে আইন দেখাতে পারেন না শুধু পারেন সিনেমাতে।পারলে তামাক উৎপাদন বন্ধ করেন। তাতো পারবেননা 😃 

যখনি দেখলেন করোনা'য় নিষ্পেষিত সিনেমা- নাটক একটু মাথা উচু করে দাড়ানোর চেষ্টা করছে তখনি সামান্য অযুহাতে পিছনে লেগে গেছেন।। চলচ্চিত্র ও নাটক সংশ্লিষ্ট সবাইকে বলছি এখনি সময়, আওয়াজ দেন। নয়তো...
 
প্রসঙ্গত, বুধবার (১৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। 'হাওয়া' সিনেমায় শালিক পাখি খাওয়ার বিতর্কিত দৃশ্য নিয়ে এই মামলাটি হয়েছে। এছাড়াও বন্যপ্রাণী আইন লঙ্ঘন হওয়ায় ‘হাওয়া’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি করে পরিবেশবাদী ৩৩টি সংগঠন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ