‘স্বপ্নের পদ্মা সেতু’ ও ‘তোরা যে যাই বলিস, বলতে পারিস’ শিরোনামে দুটো গান দিয়ে আত্মপ্রকাশ করে দেশীয় মিউজিক ব্যান্ড ‘টাইগার্স’। এই দুটি গান দিয়ে বেশ আলোচনায় আসে এ গানের দল। তারই ধারাবাহিকতায় এবার আসছে নতুন একটি গান। গানের শিরোনাম ‘হাহাকার’।
‘‘চারিদিকে হাহাকার নাই নাই নাই
এই দুনিয়াতে সবাই করে খাই খাই,
দিলে ভালো না দিলে মন্দ, পাশে কেহ নাই’’
এমন কথার গানটির কথা ও সুর নন্দিত গানের কবি ও টাইগার্স ব্যান্ডের প্রতিষ্ঠাতা মিলন খান এবং এটি গেয়েছেন ব্যান্ডে অন্যতম সদস্য তরুণ কণ্ঠশিল্পী রাজীব ইসলাম। গানটিতে লিড গিটার বাজিয়েছেন এমএই শোভন, বেস গিটার রায়হান শেখ, ড্রামসে ছিলেন সৌদ রহমান, কিবোর্ডে ইউনুস আহমেদ।
জানা গেছে, চলতি আগস্ট মাসের ১০/১১ তারিখ গানটি milon khan tv ইউটিউব চ্যানেল এবং milon.tv ফেসবুক পেজে মুক্তি দেয়া হবে।
শত শত মৌলিক কাব্যিক শৈল্পিক নান্দনিক ধারার গীত রচয়িতা মিলন খান, অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা মিলন খান। তার স্বপ্নের ব্যান্ড টাইগার্স -এর জন্য ১০ টি গান তৈরী করবেন বলেও জানা গেছে।






0 মন্তব্যসমূহ