ছবি: সংগৃহীত
দারুণ বিপাকে পড়তে চলেছেন জনপ্রিয় পপ গায়িকা শাকিরা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, গায়িকা শাকিরা কর ফাঁকি দিয়েছেন। তাও আবার এক-দু টাকা নয়, তার বিরুদ্ধে ১৪.৫ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই বিশাল কর ফাঁকি দেওয়ার অভিযোগে তার ৮ বছরের জেল হতে পারে বলে জানা গেছে।
গায়িকা শাকিরার বিরুদ্ধে এই কর ফাঁকির মামলা করেছিলেন স্পেনের সরকারি এক আইনজীবী। সেই আইনজীবীর দাবি অনুযায়ী, স্পেনের কাতালোনিয়ার বাসিন্দা হয়েও নিজেকে বাহামার নাগরিক দেখিয়ে কর ফাঁকি দিয়েছেন শাকিরা।
এদিকে, শাকিরা দাবি করেছেন, তিনি নির্দোষ। আইনের উপর আস্থা রয়েছে তাঁর। তাই আইনের দিকেই তাকিয়ে রয়েছেন তিনি। অভিযোগ প্রমাণিত হলে কর ফাঁকি দেওয়ার কারণে ৮ বছরের জেল হতে পারে শাকিরার।
প্রসঙ্গত, বার্সেলোনার ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরে ২০১২ সাল থেকে বার্সেলোনাতে গিয়ে থাকতে শুরু করেন পপ গায়িকা। ২০১২ থেকে ১৪ সাল পর্যন্ত সেখানেই ছিলেন তিনি। শাকিরার আইনজীবীর দাবি, ২০১৫ সাল পর্যন্ত বাহামসের করদাতাদের তালিকায় ছিল শাকিরার নাম। কিন্তু এর পরে শাকিরা করফাঁকি দেন।






0 মন্তব্যসমূহ