যাযাবর পলাশ: বি টাউনের অন্যতম জনপ্রিয় তারকা অভিনেত্রী শিল্পা শেঠী এক সফরে শনিবার (৩০ জুলাই) রাতে ঢাকায় এসেছিলেন। ‘মিরর’ ম্যাগাজিন আয়োজিত ‘বায়োজিন কসমেসিউটিক্যালস প্রেজেন্টস ঢাকা ফ্যাশন অ্যান্ড ফেব্রিক এক্সপো ২০২২’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হন শিল্পা।
হোটেল শেরাটনে অনুষ্ঠিত রাতের এই অনুষ্ঠানে সফল ব্যবসায়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।
এসময় শিল্পা শেঠীর কাছ থেকে সফল নারী উদ্যোক্তা হিসেবে 'বিজনেস এ্যাওয়ার্ড ২০২২' গ্রহণ করেন ঢাকাই চলচ্চিত্রের উদীয়মান প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা সানিয়া নূর। এই সম্মাননা পেয়ে তিনি দারুণ আনন্দ এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
উল্লেখ্য, সানিয়া নূর অভিনীত নতুন নির্মাণাধীন ছায়াছবি স্বপ্নের রাজকন্যা পরিচালনা করছেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান।






0 মন্তব্যসমূহ