Header Ads Widget

আঙুরের বাগান নিয়ে জোলি-পিট এর আইনি লড়াই


ফ্রান্সের আঙুরের বাগান নিয়ে আইনি লড়াই চলছে ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলির মধ্যে।

২০১৪ সালে ওই বাগানেই বিয়ে করেছিলেন পিট ও জোলি। বাগানটিতে তাঁদের যৌথ মালিকানা ছিল। ২০০৮ সালে বাগানটি কিনে নেন জোলি ও পিট। বিচ্ছেদের পর জোলি বাগানে নিজের অংশটুকু তৃতীয় পক্ষকে বিক্রি করে দেন। এরই জের ধরে আইনি লড়াইয়ে নামেন পিট। তাঁর দাবি, তৃতীয় পক্ষের কাছে বিক্রি করার আগে অংশীদারকে জানানোর কথা থাকলেও জোলি তা করেননি। শুক্রবার ক্যালিফোর্নিয়ার এক বিচারক পিট ও তাঁর দলকে সংশ্লিষ্ট নথি দাখিলের নির্দেশ দিয়েছেন। জানা গেছে, নথিপত্র জমা দিতে অনিচ্ছুক ছিলেন পিট। আদালতের নির্দেশকে জোলির জয় হিসেবেই দেখা হচ্ছে।
 
উল্লেখ্য যে, ২০০৫ সাল থেকে সম্পর্কে ছিলেন জোলি ও পিট। তাদের একসঙ্গে ছ’টি সন্তান আছে। বিয়ের দুই বছর পর ২০১৬ সালে ছাড়াছাড়ি হয়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ