জানা গেছে, এএস মিউজিক স্টেশন প্রকাশ করেছে ইমন খানের ‘মানলো না পোষ খাঁচার পাখি’, অর্ক মিউজিক স্টেশন প্রকাশ করেছে পূর্ণ মিলনের ‘ধ্বংস কইরা দিলো আমায়’, এডি আকাইদ ইউটিউব চ্যানেল প্রকাশ করেছে ‘চোখের জলে নদী’, এইচবি মিউজিক স্টেশন প্রকাশ করেছে হাফিজ বাউলার ‘অসুখ দিলো বুকে’, পপি মিউজিক স্টেশন প্রকাশ করেছে' অবুঝ পেয়ে দিয়ে গেলি ব্যথা’।
এ প্রসঙ্গে গীতিকার সাইফুল বারী বলেন, ঈদ উপলক্ষে আমার লেখা এতো গুলো গান প্রাকাশ পাওয়াতে খুবই আনন্দিত। ভক্ত শ্রোতারাও দারুণভাবে গানগুলো গ্রহণ করছে। সব মিলিয়ে ঈদটা বেশ ভালো কেটেছে। সামনে আরও অনেক গান প্রকাশের অপেক্ষায়। দোয়া করবেন সবাই।






0 মন্তব্যসমূহ