বিনোদন প্রতিবেদক: সম্প্রতি সুনামগঞ্জের ধর্মপাশায় একসঙ্গে কয়েকজন তরুণ সংগীতপ্রেমী একটি গানের দল গঠন করেছে। দলটির নাম রেখেছে ‘অর্ধচন্দ্র’।
ইতোমধ্যে এ দলটি বেশ কয়েকটি গানও প্রকাশ করেছে নিজদের অফিশিয়াল ফেসবুক পেজে। তারই ধারাবাহিকতায় বুধবার (৭ সেপ্টেম্বর) আরও একটি নতুন গান প্রকাশ করেছে তারা। গানের শিরোনাম ‘মুর্শিদ আমি ভবঘুরে’।
এসময়ের গীতিকার সাইফুল বারীর কথায় গানটি গেয়েছেন অর্ধচন্দ্র ব্যান্ডের ভোকাল আলীনূর চৌধুরী।
গানটিতে উকুলেলে বাজিয়েছেন মো. রাসেল, বাঁশি বাজিয়েছেন অলিউর রহমান, কাজন বাজিয়েছেন মো. মোনায়েম ও হারমোনিয়াম বাজিয়েছেন শাকিব আহমেদ। এছাড়া গানটির ভিডিও নির্দেশনা ও সম্পাদনা করেছেন মো. সাদেক ইসলাম শাদু।
গানটি শুনতে লিংকে ক্লিক করুন






0 মন্তব্যসমূহ