Header Ads Widget

মৃগীরোগে আক্রান্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গ

মাথায় চোট নিয়ে বুধবার ডিব্রুগড়ের হাসপাতালে ভরতি হয়েছিলেন জনপ্রিয় ভারতীয় গায়ক জুবিন গর্গ। তারপর তাঁকে বুধবারই নিয়ে যাওয়া হয় আসামের এক হাসপাতালে। খবর অনুযায়ী, এখন সুস্থ রয়েছেন শিল্পী। জুবিনের এমআরআই স্ক্যান রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, মৃগীরোগের প্রকোপেই জুবিন শৌচাগারে পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে যান। তার ফলেই হয়তো মাথায় চোট লাগে তাঁর। শিল্পীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জুবিনের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পেয়ে অনুরাগীরা স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় শিল্পীর আরোগ্য কামনা করে পোস্ট করছেন ভক্ত শ্রোতারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ