সুরকার ও সংগীত পরিচালক আহমেদ সজীব এবং জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজার কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন দ্বৈত গান ‘এত সুখ’। সম্প্রতি প্রকাশিত গানটির কথা লিখেছেন রাশেদুল হাসান রূপচাঁদ। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আহমেদ সজীব।
গানটির ভিডিওচিত্রে মডেল হয়েছেন সোহেল শুভ ও আরুশি অরু। এটি পরিচালনা করেছেন এস এম করিম।
আহমেদ সজীব জানান, দীর্ঘদিন অন্য শিল্পীদের জন্য সুর ও সংগীত পরিচালনায় ব্যস্ত থাকায় নিজের জন্য গান গাওয়া হয়ে ওঠেনি। এখন আবার নিজের জন্যও গান করছেন তিনি। ‘এত সুখ’ গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এই সংগীতশিল্পী।
গানটি শোনা যাচ্ছে এফএস মিউজিক অফিশিয়াল নামের ইউটিউব চ্যানেলে।
.jpg)



0 মন্তব্যসমূহ