নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সংগীতাঙ্গনের পরিচিত কণ্ঠশিল্পী বাবুল রেজার জন্মদিন আজ ১৫ অক্টোবর। আধুনিক গান, চলচ্চিত্রের গান, টেলিফিল্মের গান, জিঙ্গেল, অ্যালবাম, স্টেজ শো, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে কণ্ঠ দিয়ে দীর্ঘদিন ধরে সংগীতাঙ্গনে অবদান রেখে চলেছেন তিনি।
দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময়ের সংগীতজীবনে বাবুল রেজা প্রায় এক হাজার গানে কণ্ঠ দিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘তোমার নিঃশ্বাসে ছিল বিষ’, ‘একা একা কেঁদে যাই’, ‘প্রেয়সী দেখা দাও’ ও ‘এক জীবনের গল্প’। সংগীতচর্চা ও পরিবেশনার মধ্য দিয়ে তিনি শ্রোতাদের কাছে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন।
বাবুল রেজা বাংলাদেশ টেলিভিশনের উচ্চ শ্রেণির এবং বাংলাদেশ বেতারের বিশেষ গ্রেডের শিল্পী। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা।
জন্মদিনে এই শিল্পীর প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা। তাঁর সংগীতজীবন আরও সমৃদ্ধ হোক, নতুন নতুন গানে মুখরিত হোক বাংলা গানের ভুবন—এমন প্রত্যাশা তাঁর শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের।
শুভ জন্মদিন, বাবুল রেজা।
.jpg)



0 মন্তব্যসমূহ