কণ্ঠশিল্পী মেরিন মেরির নতুন গান ‘লেট নাইট’ প্রকাশিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলছে এবং ইউটিউবে ভালো ভিউ পাচ্ছে।
‘লেট নাইট’ গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন সিয়াম মৃধা ও আঞ্জুমান মেহজাবিন। ভিডিওটি পরিচালনা করেছেন মামুন আফনান রুমি।
গানটি নিয়ে বেশ আশাবাদী মেরিন মেরি। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, দীপ দাদার সঙ্গে এটি আমার প্রথম কাজ। খুব সুন্দর একটি গান দাদা আমাকে দিয়েছেন। আশা করি গানটি সব জায়গায় ছড়িয়ে যাবে।
মিউজিক ভিডিওর অভিনয়শিল্পী সিয়াম মৃধা, আঞ্জুমান মেহজাবিন এবং পরিচালক মামুন আফনান রুমির সঙ্গে এটি তার তৃতীয় কাজ বলেও জানান মেরিন।
তিনি বলেন, আঞ্জুমান মেহজাবিন, সিয়াম মৃধা এবং মামুন আফনান রুমি ভাইয়ের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। আগের গানগুলো বেশ ভালো গিয়েছে। তাই এই গানটি নিয়ে আরও বেশি আশাবাদী। অডিও ও ভিডিও মিলিয়ে ‘লেট নাইট’ চমৎকার একটি গান হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।
মেরিন মেরি আরও বলেন, শ্রোতা-দর্শকদের গানটি শোনার পাশাপাশি মিউজিক ভিডিওটি দেখার এবং তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করেছেন।
‘লেট নাইট’ এখন দেখা ও শোনা যাচ্ছে মেরিন মেরির নিজস্ব ইউটিউব চ্যানেলে।
.jpg)




0 মন্তব্যসমূহ